শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ব্রাজিল সমর্থকদের র‌্যালী ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৬, ২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে ব্রাজিল সমর্থকদের র‌্যালী ও সমাবেশ
ঝিনাইদহে ব্রাজিল সমর্থকদের র‌্যালী ও সমাবেশ

‎‎ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখি, ফুটবল বিশ্বকাপ উপভোগ করি এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ব্রাজিল ফুটবল সমর্থকদের র‌্যালী-সমাবেশ হয়েছে। শুক্রবার (১২ জুন) বেলা ১১টার দিকে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত  হয়।

র‌্যালিতে সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্রাজিল সমর্থকেরা অংশ নেন। ‎এ সময় সমর্থকেরা ব্রাজিল নিয়ে নানা শ্লোগান দিতে থাকে। র‌্যালীটি স্থানীয় শহরের পোস্ট মোড়, পায়রা চত্ত্বর ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক রাজিব হাসান, সদস্য সচিব মোহাম্মদ আল মামুন, যুগ্ন আহ্বায়ক মাকিবুল ইসলাম বাপ্পি ও ইমন হাসানসহ অনেকে।

আরও পড়ুন

সীমান্ত উত্তেজনার মধ্যেই দিল্লিতে বিএসএফ–বিজিবি বৈঠক সম্পন্ন

আয়োজকেরা বলেন, ‘ফুটবল মানেই আনন্দ আর একতা। আমাদের মূল লক্ষ্য 'ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখি, ফুটবল বিশ্বকাপ উপভোগ করি'। দল-মত নির্বিশেষে আমরা সবাই যেন একসাথে সুশৃঙ্খলভাবে এই ফুটবল উৎসব উপভোগ করতে পারি। কোনো ধরণের উস্কানিতে না গিয়ে, সুস্থ ক্রীড়াসংস্কৃতি বজায় রেখে আসুন আমরা সবাই মিলে সুন্দর ফুটবল উপভোগ করি।’

ভোরের আকাশ/ইউএম

র‌্যালী ও সমাবেশ

শেয়ার করুন: