মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এন-৭ প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ বিভাগের এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় ঢাকা-মাগুরা মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ অন্যান্যরা।
সড়ক বিভাগ জানিয়েছে, প্রকল্পের আওতায় আগামী ৫ বছরে মাগুরা জেলায় মোট ৭ হাজার ৩০০টি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে প্রথম ধাপে আগামী এক বছরের মধ্যে ১ হাজার ৫০০টি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।
ভোরের আকাশ/ র.ই