শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে মোমবাতি বিতরণ দেবিদ্বারে, এমপি হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ৮:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জ্বালানি সংকটজনিত বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিজ নির্বাচনী এলাকায় মোমবাতি বিতরণ করে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়ন-এর খাইয়ার গ্রামে স্থানীয়দের মাঝে এসব মোমবাতি বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তাদের ভোগান্তির কথা শোনেন।

স্থানীয়দের উদ্দেশে সংসদ সদস্য বলেন, সরকার বাস্তব পরিস্থিতি স্বীকার করছে না। সংসদে বলা হচ্ছে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, কিন্তু বাস্তবে মানুষ দিনভর বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাচ্ছে। তিনি বলেন, “আমি সংসদে জানতে চেয়েছিলাম সরকারের কোনো সমস্যা আছে কি না। এখন সরকার তা স্বীকার না করলেও বাস্তবতা ভিন্ন। তাই আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে মোমবাতি বিতরণ করছি।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ এ পরিস্থিতিতে ভোগান্তির শিকার হচ্ছেন।

এ সময় এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ভোরের আকাশ/এনউব

এমপি হাসনাত আব্দুল্লাহ

শেয়ার করুন: