শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুফ সিরাপসহ ২ নারী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৮ মে ২০২৫, ৪:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুফ সিরাপসহ ২ নারী আটক
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুফ সিরাপসহ ২ নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩৬ বোতল ভারতীয় স্কুফ সিরাপসহ ২ নারীকে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। 

মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গাইনাহাটি গ্রামের বাদল মিয়ার মেয়ে জোসনা বেগম ও একই উপজেলার পঞ্চবটি গ্রামের মৃত খোরশেদ মিয়ার মেয়ে মাহমুদা বেগম।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে সার্জেন্ট বায়েজিদ নেতৃত্বে পুলিশের একটি দল কুট্টাপাড়া এলাকায় থানা ভবনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।  তল্লাশির সময় একটি যাত্রীবাহী সিএনজি থামালে তাতে থাকা দুই নারী পালানোর চেষ্টা করে।  হাইওয়ে পুলিশের সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়।  

পরবর্তীতে তাদের হেফাজত থেকে ৩৬ বোতল স্কুফ সিরাপ উদ্ধার করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ভৈরব বিক্রি করে আসছিলেন।  গ্রেপ্তার দুই আসামি ও উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় ওসি মামুন।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: