লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আব্দুস সাত্তার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মোঃ এ কে এম মোমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাইদুল ইসলাম মন্ডল এবং সদস্য সচিব মো. ফজলুর রহমান নাজমুল।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের নানা দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যৎ সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/রই