শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে রেলক্রসিং দখল মুক্ত করতে গাসিকের অভিযান

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র জয়দেবপুর রেলক্রসিং এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলমুক্ত করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও রেলওয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে রেলক্রসিং ঘিরে শিববাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা ও হকারদের সরিয়ে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধ দখল, হকার ও অটোরিকশার বিশৃঙ্খলায় এলাকাটি নগরবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে উঠেছিল। যানজট আর জনজটে নাকাল হতে হয় প্রতিদিন। তবে বিভিন্ন সময়ে এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও অভিযানের কয়েক ঘণ্টা পর আবার ফুটপাত দখল হয়ে যায়।

অভিযান চলাকালে মো. শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে।তিনি আরও বলেন, উচ্ছেদের পর যাতে পুনরায় দখল না হয়, সে জন্য নিয়মিত তদারকি করা হবে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে। ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আলোচনা সাপেক্ষে ব্যবসায়ীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান বলেন, জয়দেবপুর রেলক্রসিং এলাকায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এ অভিযান নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে। তিনি জানান, রেলক্রসিং এলাকা আধুনিকায়নের লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, ফুটপাত সংস্কার ও নাগরিক চলাচল সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অভিযানের পর স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তবে তারা এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন, যাতে পুনরায় দখল না হয়।

ভোরের আকাশ/এনউব

গাসিকের অভিযান

শেয়ার করুন: