বগুড়ায় আধুনিক ক্যান্সার চিকিৎসায় আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্ভোধনী

আধুনিক ক্যান্সার চিকিৎসাকে আরও দক্ষ ও প্রযুক্তিনির্ভর করতে “SCMPCR HW 09: Advances in Contemporary Cancer Care” শীর্ষক চারদিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি ৮ থেকে ১১ এপ্রিল ২০২৬ ঠেঙ্গামারাস্থ টিএমএসএস ক্যান্সার হাসপাতালে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল উদ্ভোধনী অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ-বিদেশের খ্যাতনামা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করে রেডিওথেরাপির আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি নিয়ে গভীর আলোচনা করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মওদুদ হোসাইন আলমগীর পাভেল, সার্ক আইকন অব সার্জারী অ্যান্ড এক্স- প্রেসিডেন্ট অব দ্যা সেন্ট্রাল কমিটি, অব দ্যা সোসাইটি অব সার্জনস, বাংলাদেশ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসেন-আরা বেগম, প্রফেসর ডা. রবার্ট সেমরাও, রেডিয়েশন অনকোলজিস্ট, জার্মানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএস উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মতিউর রহমান, প্রফেসর ডা. জাকির হোসেন, অধ্যক্ষ, টিএমএসএস মেডিকেল কলেজ, ডা. এফ. এম. মুসা আল-মানছুর, পরিচালক টিএমসি ও আরসিএইচ, , প্রফেসর ডাঃ এফেকএম আহসান হাবীব, পরিচালক, টিএমএসএস ক্যান্সার সেন্টার। অত্র অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন, প্রফেসর ড. হাসিন অনুপমা আজহারী, পরিচালক, সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স অ্যান্ড ক্যান্সার রিসার্স (এসিএমপিসিআর) অ্যান্ড প্রেসিডেন্ট এশিয়া-ওশিনিয়া ফেডারেশন অব অর্গানাইজেশন ফর মেডিকেল ফিজিক্স (এএফওএমপি), মোঃ মতিউর রহমান, চীফ মেডিকেল ফিজিসিস্ট অ্যান্ড অ্যাসিসটেন্ট প্রজেক্ট ডাইরেক্টর, টিএমএসএস ক্যান্সার সেন্টার। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স অ্যান্ড ক্যান্সার রিসার্স (এসিএমপিসিআর) এবং আলো ভুবন ট্রাস্ট (আলো-বিট) এর ফাউন্ডার চেয়ারম্যান, প্রফেসর গোলাম আবু জাকারিয়া। অত্র ওয়ার্কসপে দেশে ও দেশের বাহিরের প্রায় ৫০ জন মেডিকেল ফিজিসিস্ট ও রেডিয়েশন অনকোলজিস্ট অংশগ্রহণ করেন।
চারদিনব্যাপী কর্মসূচিতে Tomotherapy, Artificial Intelligence in Radiation Medicine, Multimodality Imaging (CT–MRI–PET), SBRT, Hypofractionation, Contouring এবং Treatment Planning-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরার পাশাপাশি Dosimetry, Quality Assurance (QA) এবং রোগীভিত্তিক চিকিৎসা পরিকল্পনার ওপরও গুরুত্ব দেওয়া হবে।
তাত্ত্বিক আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য হাতে-কলমে প্র্যাকটিক্যাল সেশন, প্ল্যান ইভালুয়েশন এবং গ্রুপভিত্তিক আলোচনা আয়োজন করা হবে , যা তাদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
কর্মসূচির সমাপনী দিনে পরীক্ষা, মূল্যায়ন, SCMPCR-এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে আলোচনা এবং সনদ বিতরণের মাধ্যমে এর সফল সমাপ্তি ঘোষণা করা হবে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কর্মসূচি দেশের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক, সমন্বিত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রোগীদের জন্য উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
ভোরের আকাশ/এনএস