শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নবীনগরে ম্যাগাজিনসহ র‌্যাবের বিদেশি পিস্তল উদ্ধার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি কাটা গাছের গোড়ার গর্ত থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব। পিস্তলটি খাকি কাগজ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে র‌্যাব-৯ এর সিলেট ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুলাসিন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

গাজীপুরে কেন্দ্রীয় কৃষক দলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা কুলাসিন এলাকায় অভিযান চালান। এ সময় একটি কাটা গাছের গোড়ার গর্ত থেকে খাকি কাগজ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

র‌্যাব জানিয়েছে, অস্ত্রটি সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে।

ভোরের আকাশ/এনউব

পিস্তল উদ্ধার

শেয়ার করুন: