শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুনীয়াগাছে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১ আগস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

লালমনিরহাট সদর উপজেলার খুনীয়াগাছ ইউনিয়নের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। যুবকদের ক্রীড়ামুখী করার লক্ষ্যে স্থানীয় যুবকদের হাতে খেলার সামগ্রী তুলে দেন খুনীয়াগাছ ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ এমদাদ-উল হক (সাদ্দাম মিয়াজী)। খুনীয়াগাছ ইউনিয়নের এক আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণ ও যুবকদের হাতে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

​ক্রীড়া সামগ্রী বিতরণকালে সাদ্দাম মিয়াজী বলেন, "যুবসমাজই দেশের মূল চালিকাশক্তি। আজকের যুবসমাজ মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকলে একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠন সম্ভব। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। তাই যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলার মাঠে ফিরিয়ে আনতেই আমার এই ক্ষুদ্র চেষ্টা।"
​তিনি আরও বলেন, "খুনীয়াগাছ ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আপনাদের সবার দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করছি।

আরও পড়ুন

মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিপুল সংখ্যক উৎসাহী যুবসমাজ উপস্থিত ছিলেন। স্থানীয় তরুণরা জানান, এ ধরনের সামাজিক উদ্যোগ তাদের খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করবে।

ভোরের আকাশ/ইউএম

লালমনিরহাটক্রীড়া সামগ্রী বিতরণ

শেয়ার করুন: