শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
ফরিদপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান চৌধুরী তার মালিকানাধীন জমি জবরদখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। রোববার (২১ জুন) দুপুরে ফরিদপুর ‌ প্রেসক্লাবে ‌ উক্ত সংবাদ সম্মেলনের ‌ আয়োজন করেন তিনি।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ‌ মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় ‌‌অনুষ্ঠানে লিখিত বক্তব্যে তিনি জানান, ‌গোয়ালচামট মৌজার এস.এ ১২০১ ও ১২০৩ নং দাগভুক্ত ২৪ শতাংশ জমির বৈধ মালিক তিনি। জমির মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় দলিল, খতিয়ান, পর্চা ও অন্যান্য কাগজপত্র তার কাছে রয়েছে।

তিনি জানান, ২০০৯ সালে দলিলমূলে জমিটি ক্রয় করেন এবং পরবর্তীতে পারিবারিক ও ব্যবসায়িক কারণে বিভিন্ন দলিলের মাধ্যমে জমির মালিকানা হস্তান্তর ও পুনরায় নিজের নামে ফিরিয়ে নেন। দীর্ঘদিন ধরে তিনি ও তার পূর্বসূরিরা জমিটি ভোগদখল করে আসছেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করছেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, উক্ত জমি নিয়ে ভিপি ইউসুফের ভাইদের সঙ্গে দেওয়ানি মামলা চলমান রয়েছে। মামলার রায় হওয়ার আগেই গত ১৭ জুন বিকেলে ৩০ থেকে ৩৫ জন লোক নিয়ে তার জমিতে জোরপূর্বক প্রবেশ করা হয়। এ সময় তার টিনের বেড়া ভেঙে ফেলা, কয়েকটি গাছ কেটে ফেলা এবং বেড়ার টিন খুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

মিজানুর রহমানের দাবি, রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তি ব্যবহার করে তার জমি দখলের চেষ্টা করা হচ্ছে। ফলে তিনি নিজের বৈধ সম্পত্তি ব্যবহার ও ভোগদখল করতে পারছেন না। বিষয়টি নিয়ে তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কার্যকর কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি জমির মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্ত, দখলমুক্ত করণ, প্রকৃত মালিকানা নিশ্চিতকরণ, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ‌‌

ভোরের আকাশ/ইউএম

সংবাদ সম্মেলন

শেয়ার করুন: