জেলা পরিষদের প্রশাসককে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সদস্যগণ।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের কার্যালয়ে প্রশাসকের হাতে ফুলের তোড়া দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন, সহ সভাপতি এ কে এম নেজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম আমীর হোসেন ও সদস্য রুম্মান হোসেন উপস্থিত ছিলেন।
প্রশাসক মো. মামুন মাহমুদ প্রেস ক্লাবের সদস্যদের সাথে সৌহার্দ ও আন্তরিক পরিবেশে সিদ্ধিরগঞ্জ এলাকার জনগুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলেন।
উক্ত সমস্যা সমাধানে প্রশাসককে দ্রুত উদ্যোগ নেয়ার অনুরোধ করেন সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের উপস্থিত সদস্যগণ।
ভোরের আকাশ/ র.ই