শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর যুবদলের দোয়া মাহফিল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ মে ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর যুবদলের দোয়া মাহফিল
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর যুবদলের দোয়া মাহফিল

মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন গাজীপুর মহানগর যুবদল।

শুক্রবার (৩০ মে) দুপুরে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি'র কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, গাজীপুর মহানগর কৃষকদলের আহবায়ক আতাউর রহমান, সদস্য সচিব খান জাহিদুল ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডলসহ গাজীপুর মহানগর যুবদলের সকল থানা ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জিয়াউর রহমান যখন অক্লান্ত পরিশ্রম করছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে তার অবদান অনস্বীকার্য। বিশ্বে দ্রুত অগ্রসরমান দেশ হিসেবে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দেশি-বিদেশি চক্রান্তের অংশ হিসেবে ঘাতকদের বুলেটে প্রাণ হারান বাংলাদেশের ইতিহাসের ক্ষণজন্মা এই রাষ্ট্রনায়ক। আজ তার শাহাদাৎ বার্ষিকী আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

আলোচনা সভা শেষে  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিতিদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: