শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ৭:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল নামক এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার কারণে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হন। 

এ ঘটনায় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা শুরু করা হয়। প্রায় ১০ জনের মত যাত্রীদের প্রাথমিক সেবাশেষে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্য থেকে  মারাত্মক আহত ৫ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, দূর্ঘটনার পর ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। পরে উদ্ধার কাজ শেষ হলে মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ রয়েছে। তারা আইনী পদক্ষেপ গ্রহন করবেন।

স্থানীয়রা জানান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর দুটি গতিরোধক দেয়া হয়েছে। এর কারনে প্রায় সময় দূর্ঘটনা ঘটছে। যানবাহনে গতি থাকার কারনে গরিরোধক পার হতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এতে প্রায় সময় দূর্ঘটনা ঘটছে, অনেকে আহত হচ্ছে।

ভোরের আকাশ/ র.ই

আহতমো. মাহফুজুর রহমান

শেয়ার করুন: