শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দামুড়হুদায় ভুয়া ডাক্তার দম্পতির ক্লিনিকে অভিযান, সিলগালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গায় ভুয়া ডাক্তার দম্পতির লাইফ কেয়ার জেনারেল হাসপাতাল নামের একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় ক্লিনিকটির অপারেশন থিয়েটারে আধুনিক সার্জিক্যাল লাইটের পরিবর্তে মোটরসাইকেলের ফগ লাইট ব্যবহারসহ একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়, যা উপস্থিত কর্মকর্তাদের বিস্মিত করে।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কার্পাসডাঙ্গার ওই ক্লিনিকটির পরিচালক পরিচয়দানকারী মামুন অর রশিদ শাওন এবং গাইনি চিকিৎসক পরিচয়ে রোগী দেখা মাসুমা ফেরদৌস স্নিগ্ধা দীর্ঘদিন ধরে নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তবে তারা প্রকৃতপক্ষে নিবন্ধিত চিকিৎসক নন বলে অভিযোগ রয়েছে। অভিযানের খবর পেয়ে এই ভূয়া ডাক্তার দম্পতি আগেই ক্লিনিক ছেড়ে পালিয়ে যান। ফলে অভিযানের সময় তাদের আটক করা সম্ভব হয়নি।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, বেশ কিছুদিন ধরেই ক্লিনিকটির বিরুদ্ধে নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতেই প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযানের সময় দেখা যায়, ক্লিনিকটির অপারেশন থিয়েটারে চিকিৎসা মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় কোনো আধুনিক সরঞ্জাম নেই। অপারেশন থিয়েটারে উন্নতমানের সার্জিক্যাল লাইট থাকার কথা, তার পরিবর্তে মোটরসাইকেলের ফগ লাইট ব্যবহার করে অস্ত্রোপচার করার প্রমাণ পাওয়া যায়। 

এ ধরনের পরিবেশে অস্ত্রোপচার করা রোগীদের জন্য মারাত্মক ঝুকিপূর্ণ বলে মন্তব্য করেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া ক্লিনিকের সার্বিক পরিবেশেও নানা অসঙ্গতি লক্ষ্য করা যায়। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি ছাড়াও একই ফ্রিজে খাবার ও ওষুধ একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল, যা স্বাস্থ্যবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, ক্লিনিকটি দীর্ঘদিন ধরে যথাযথ নিয়মনীতি ও অনুমোদন ছাড়াই বিভিন্ন চিকিৎসা সেবা ও অপারেশন পরিচালনা করে আসছিল। অভিযানের সময় একাধিক অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেন এবং অপারেশন থিয়েটার সিলগালা করে ক্লিনিকটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন। 

তিনি আরও জানান, অভিযানের খবর পেয়ে ক্লিনিকটির সঙ্গে সংশ্লিষ্ট ভুয়া ডাক্তার দম্পতি পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে। তাই ভুয়া ডাক্তার ও অনুমোদনহীন ক্লিনিকের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।

ভোরের আকাশ/ র.ই

ভ্রাম্যমাণ আদালতের অভিযানশাহীন আলম

শেয়ার করুন: