শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

টাঙ্গাইলের মধুপুরে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে মারধরের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শটিবাড়ী বাজার চৌরাস্তা মোড়ে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান ষটিবাড়ী  এলাকার মৃত আয়েন উদ্দিন তার ছোট ছেলে মজিবর রহমানকে কিছু  জমি লিখে দেয়ার কারনে বড় ভাই  মো. আজমত আলীর সাথে বিরোধ চলে আসছিল সেই বিরোধের জের ধরে ৬ এপ্রিল রাতে আজমত তার ছোট ভাই মজিবরকে বাড়ীতে ডেকে নিয়ে ঘরের ভিতর আটটিয়ে হাত পাঁ বেঁধে মুখে গামছা দিয়ে রাতভর মারপিট করে এতে মজিবর রহমান এর সারা শরীর জখম হয় এবং একটি পা ভেঁঙ্গে যায় । পরের দিন সকালে মজিবরের ডাকচিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্হলে গিয়ে জরুরী সেবা ৯৯৯ কল করলে পুলিশ তাকে উদ্ধার করে। উদ্ধারের পর চিকিৎসার জন্য তাকে মধুপুর হাসপাতালে ভর্তি করলে তার অবস্হা অবনতির কারনে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।  চিকিৎসা শেষে মজিবর রহমান বাড়ীতে এলে তার অবস্থার কথা শুনে  এলাকায় চরম ক্ষোভ  বিরাজ করছে। এ পরিপ্রেক্ষিতে এলাকাবাসী বিবাদী আজমত আলী গংদের বিচারের দাবীতে মানববন্ধন বন্ধন করেন।

মানব বন্ধনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য লাল মিয়া, সামছুর রহমান স্বপন, জলিল মাহমুদ, আহতের স্ত্রী মামলার বাদী রুপালি বেগম, শফিকুল ইসলাম, হান্নান  মিয়া, মনির হোসেন, আহত মজিবর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তারা  বলেন, পারিবারিক এই বিরোধ দ্রুত মীমাংসা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত লোক  অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে তারা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

ভোরের আকাশ/আ.র

মানববন্ধন

শেয়ার করুন: