শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘নিরক্ষরতা একটি জাতির জন্য অভিশাপ’—এই উপলব্ধিকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের জন্য ক্রীড়া উপকরণ বিতরণের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কালিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিরক্ষরতা একটি জাতির জন্য অভিশাপ। সমাজ ও রাষ্ট্র গঠনে যারা সক্রিয় ভূমিকা পালন করেন, তাদের সবাইকে নিরক্ষরতা দূর করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সমাজের সব মানুষকে সাক্ষরতার আওতায় আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আরও পড়ুন

মহাখালীতে রংয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আলোচনা সভা শেষে কালিয়া উপজেলার বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে ফুটবল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. তাশকির হোসেন, নড়াগাতি থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল কবির, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খালিদ বিন উসমান, উপজেলা প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস, পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা শাহিদ আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: