শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নড়াইলেের লোহাগড়ায় যুবদল নেতা সালমান হত্যা, ভাড়াটে খুনি গ্রেফতার নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদল নেতা মো. সালমান খন্দকার হত্যার ঘটনার ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে (২৬) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। 

শনিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। আশিক ওই গ্রামের করিম ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে যায়, গত বছরের বৃহস্পতিবার (৮ মে) রাতে যুবদল নেতা সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। ওইদিন সন্ধ্যায় তার মাকে সালমান জানায় যে, রাতে পিকনিক আছে সেখানে খাবো। পিকনিকে গিয়ে সে আর বাড়িতে ফিরে আসে না। 

পরে পরিবারের লোকজন তাকে ফোন করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর পরেরদিন শুক্রবার (৯ মে) সকালে উপজেলার শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার নামে ওই যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বছরের রোববার (১১ মে) নিহত সালমানের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগেও তদন্তে হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। 

এরই ধারবাহিকতায় শনিবার (৪ এপ্রিল) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারক বিশ্বাস সঙ্গীয় ও ফোর্সসহ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যার ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে গ্রেফতার করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সালমান হত্যার সঙ্গে জড়িত ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

ভোরের আকাশ/ র.ই


 

আসামি গ্রেপ্তারঅজিত কুমার রায়

শেয়ার করুন: