শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় ইউপি সদস্যের বাড়িতে তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ৫:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর মান্দায় ১০নং নুরুল্যাবাদ ইউনিয়নের ইউপি সদস্য রাজু আহমেদের (রাজু মেম্বার) বসতবাড়িসহ তার অনুসারীদের বাড়ি ও দোকানে ভয়াবহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার কালিগ্রাম-দোডাঙ্গী এলাকায় এই তাণ্ডব চালায় প্রতিপক্ষের লোকজন। হামলাকারীরা রাজু মেম্বারের ঘরবাড়ি তছনছ করার পাশাপাশি তার সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানেও আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী রাজু মেম্বারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরের ভেতরে থাকা খাট, সুকেস, টিভি, ফ্রিজ, আসবাবপত্র ও পানির পাম্প ভেঙে চুরমার করে দেয়। 

রাজু মেম্বারের স্বজনদের দাবি, ভাঙচুরের পাশাপাশি ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, জমির মূল দলিলপত্র এবং ব্যাংকের চেক বই লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়া কালিগ্রাম কাচারী মাঠের পশ্চিম পাশের একাধিক পুকুর থেকে জোরপূর্বক মাছ লুট করারও অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেবল রাজু মেম্বারের বাড়িই নয়, তার ঘনিষ্ঠ একাধিক অনুসারীর বসতবাড়ি ও দোকানেও হামলা চালানো হয়। বেশ কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করায় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজু মেম্বারের সমর্থকদের দাবি, গত ২২ মার্চ সারওয়ার জাহান উজ্জ্বল নামে এক ব্যক্তিকে মারধর বা চাঁদা দাবির যে অভিযোগ তোলা হয়েছে, তার সঙ্গে রাজু মেম্বারের কোনো সম্পৃক্ততা নেই। মূলত রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে ফাঁসাতে এবং এলাকাছাড়া করতে এই ‘নাটক’ সাজানো হয়েছে। বিচার চাওয়ার নামে মূলত রাজু মেম্বারের সাজানো সংসার ও সমর্থকদের ভিটেমাটি ধ্বংস করাই ছিল প্রতিপক্ষের মূল লক্ষ্য।

সার্বিক পরিস্থিতির বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি বলেন, ‘রাজু মেম্বারের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়েছি। বেশ কয়েকটি ঘর ও দোকানে অগ্নিকাণ্ডের আলামত সংগ্রহ করা হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া বা লুটপাট করা ফৌজদারি অপরাধ। আমরা পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি।’

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উত্তরা ডিগ্রি কলেজ মোড় এলাকায় রাজু মেম্বারকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। সেই কর্মসূচি শেষ হওয়ার কিছুক্ষণ পরই এই অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ভোরের আকাশ/ র.ই
 

হামলা-ভাঙচুরআব্দুল গণি

শেয়ার করুন: