শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইয়ুথ ক্রিকেট লীগ উদ্বোধনকালে জেলা প্রশাসক-সরকার ক্রীড়ার উন্নয়নে কাজ করছে

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

বিসিবির গেম ডেভেলপমেন্ট এর অধীনে কক্সবাজারে শুরু হয়েছে ইয়ুথ ক্রিকেট লীগ ২০২৫-২৬।

সোমবার (৩০ মার্চ) সকালে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে এই লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

তিনি বলেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রে নতুন প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। তেমনি ভাবে ক্রিড়ার উন্নয়নেও কাজ করবে সরকার। কক্সবাজারের খেলাধুলার প্রতি সরকার আরো মনোযোগী হবে বলে তিনি আশা করেন।

তিনি আরও বলেন, কক্সবাজারের যুব সমাজ এখানকার স্টেডিয়ামে খেলাধুলা করে আগামীর ক্রিকেটকে নেতৃত্ব দিবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব, সাবেক তারকা ক্রিকেটার মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, ইলিয়াস সানি, জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন, আশরাফুল সুজনসহ বিসিবির কর্মকর্তা, খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা।

বাংলাদেশের ইস্ট, ওয়েস্ট, নর্থ, সেন্ট্রাল এই চারটি জোনে ভাগকরে মোট ৬০ জন বাছাইকৃত ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়ায় লংগার ভার্সনের এই লীগ শেষ হবে ১৪ এপ্রিল।

বিসিবির বয়স ভিত্তিক বিভাগের কোচ ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় হান্নান সরকার জানান, বিসিবির অধীনে গেম ডেভেলপমেন্ট আয়োজনে এই লীগে মুলত বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা অংশ নিচ্ছে। এই লীগের মাধ্যমে খেলোয়াড়দের দুর্বল ও সবল দিক গুলো পর্যবেক্ষন ও যাচাই বাছাই করা হবে। যারা ভালো করবে তারা সামনে বয়স ভিত্তিতে জাতীয় ও আন্তর্জাতিক বড় খেলায় অংশ নিবে। আর যারা একটু পিছিয়ে থাকবে তাদের উন্নয়নে গেম ডেভেলপমেন্ট কাজ করবে। এই লীগের মাধ্যমে মুলতো খেলোয়াড়দের সক্ষমতা পর্যবেক্ষন করা হয়।  পয়েন্ট ভিত্তিতে যে দল এগিয়ে থাকবে সে দলই চ্যাম্পিয়ন হবে এবং ১৫ এপ্রিল থেকে শুরু হবো ওয়ানডে ম্যাচ।

ভোরের আকাশ/এসএইচ

ইয়ুথ ক্রিকেট লীগ

শেয়ার করুন: