শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে দুর্বৃত্তদের ট্রেনে আগুন

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ৬:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বগির কয়েকটি সিট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ভোর সোয়া ৪টার দিকে নগরীর রেলওয়ে স্টেশনসংলগ্ন বাঘমারা রেলক্রসিংয়ের পাশে ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা ট্রেনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন।

তিনি বলেন, জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়া-মোছার জন্য ওয়াশপিটে রাখা হয়েছিল। ভোর সোয়া ৪টার দিকে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুন জ্বলতে দেখে টহলরত রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ট্রেনের ২৭-৩২ নম্বর সিট পুড়ে যায়।

তিনি আরও বলেন, সকাল ৬টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি যাত্রী নিয়ে নেত্রকোনা জেলার জারিয়া অভিমুখে যাত্রা করে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, জায়গাটি রাতে খুবই অন্ধকার থাকে। সেই সুযোগে নাশকতার উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত গানপাউডার ও পেট্রোল ব্যবহার করে ট্রেনে আগুন দেয়। এ সময় কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক দুর্বৃত্তকে আমাদের তিন সদস্য দেখতে পেয়ে ধাওয়া দেন। তবে অন্ধকার থাকায় তাকে ধরা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, আরএনবির সদস্যরা তৎক্ষণাৎ নিজেদের জ্যাকেট খুলে পানিতে ভিজিয়ে আগুনের ওপর ঢেলে দেন এবং পানি ছিটিয়ে আগুন নেভান। বড় ধরনের ক্ষতি হয়নি। আগুন নেভানোর পর দেখা যায়, একটি বগির কয়েকটি সিট পুড়ে গেছে এবং অন্য সিটগুলোতে গানপাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখা হয়েছে। এগুলোতে পেট্রোলজাতীয় তরলও ঢালা হয়েছিল, যেন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

ভোরের আকাশ/জাআ

ট্রেনে আগুনময়মনসিংহ

শেয়ার করুন: