শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে সাজাভোগের পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিককে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে সাজাভোগের পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিককে হস্তান্তর
বাংলাদেশে সাজাভোগের পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিককে হস্তান্তর

বাংলাদেশের রাজশাহী কারাগারে সাজাভোগ শেষে আরসালন হোসেন নামে এক ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১১ মে) সকালে সোনামসজিদ সীমান্তের শূন্যরেখা দিয়ে তাকে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জামিরুল ইসলাম ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরসালন হোসেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং-এর ডাক্তার জাকির হোসাইন বস্তির মৃত হামিদ হোসাইনের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ ও কারা কর্তপক্ষ জানিয়েছে, গত বছরের (২০২৪) ২৯ নভেম্বর আরসালন হোসেনকে প্রবেশ নিয়ন্ত্রন আইনে গ্রেফতার করে রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ। পরদিন তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাভোগের পর দুই দেশের দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন শেষে আরসালন হোসেনকে ভারতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনযায়ী রোববার তাকে দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে হস্তান্তর করা হয়। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: