শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে গোলবাহার বেগম (৫৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের রেললাইন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত গোলবাহার বেগম পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার বাসিন্দা এবং এজাহার আহমদের কন্যা।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুণ অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রেন কক্সবাজারের দিকে যাচ্ছিল।

ট্রেনটি পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পাশ দিয়ে অতিক্রম করার সময় গোলবাহার বেগম রেললাইনের ওপর পড়ে ট্রেনে কাটা পড়েন।

ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয়রা রেললাইনের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।

তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

ভোরের আকাশ/নি. ব

মৃত্যু,

শেয়ার করুন: