শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ৪:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নরসিংদীর মনোহরদী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে  মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় মনোহরদী উপজেলা অডিটরিয়াম স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, মনোহরদী উপজেলা প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে  জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ শেষে  উপজেলা চত্বরে বিজয় মেলা,পিঠা উৎসব এবং প্রীতি ফুটবল মেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরবর্তী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা  নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন  আল-জিহান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ভোরের আকাশ/এসএইচ

মনোহরদী

শেয়ার করুন: