শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে  বাস ও ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৫, ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে  বাস ও ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২
টাঙ্গাইলে  বাস ও ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২

টাঙ্গাইলের কালিহাতিতে বাস ও ট্রেনের ছাদ থেকে পড়ে  দুইজন নিহত হয়েছে। 

আজ শুক্রবার বেলা ১১ টায় টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নাগবাড়ি এলাকায় বাসে এবং সকালে একই উপজেলা এলেঙ্গা পৌরসভার ইন্নিবাড়ি এলাকায় ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কালিহাতিতে কালিহাতীর নাগবাড়ী এলাকায় চলন্ত বাসের ছাদ থেকে পড়ে  রানা ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক রানা পাবনা জেলার চাটমোহর উপজেলার দাড়িয়া কয়ড়াপাড়া গ্রামের মোতালেব ছেলে। পুলিশ খবর পেয়ে কালিহাতী সড়কের ধল্লাই এলাকা রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে।

অপরদিকে সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ছাদে করে মানুষ বাড়ি ফিরছিল। ট্রেনটি দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত ট্রেনের ছাদ থেকে এক ব্যক্তি রাস্তার পাশে পরে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। তবে এই ঘটনায় ট্রেন থামেনি। রেল পুলিশ দীর্ঘ সময় পার হলেও মৃতদেহের খোঁজ নেয়নি। নিহত ব্যক্তির নাম ঠিকানা এখনো জানা যায়নি।

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন বলেন, বাসটি সখিপুর হয়ে কালিহাতি দিয়ে পাবনা যেতে চেয়েছিল পথিমধ্যে তার শরীর খারাপ হওয়ায় বাসের ছাদে বসলে সেখান থেকে পড়ে গিয়ে মারা যায় তিনি।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: