শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কটিয়াদীতে রাস্তা সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের রাস্তার সংস্কার কাজসহ বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।

সোমবার (২৫ আগস্ট) সকালে তিনি সরেজমিনে গিয়ে কাজের মান এবং কাজের অগ্রগতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক,প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন আসাদ,মহিলা মেম্বার আলেয়া আক্তারসহ এলাকাবাসী।

জালালপুর ইউনিয়ন সংস্কার পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জনগুরুত্বপূর্ণ জালালপুর ইউনিয়নের রফিক মোড় এ রাস্তা উন্নয়নে যেন নিম্নমানের মালামাল দিয়ে কাজ করা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। তাই উন্নয়ন কাজটি ভাল ভাবে করা হচ্ছে কিনা, তা দেখাশোনার দায়িত্ব সকলের। সবাই যার যার অবস্থান থেকে স্বচ্ছতার সাথে আইন মেনে কাজ করলে কটিয়াদীরের চেহারাই পাল্টে যাবে ইনশাআল্লাহ।

ভোরের আকাশ/মো.আ.

নির্বাহী কর্মকর্তাকিশোরগঞ্জরাস্তা সংস্কার

শেয়ার করুন: