শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীতে গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৩ আগস্ট) রাতে উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

নিহতদের মরদেহ সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা আহসানুজ্জামান বলেন, রোববার রাত ১১টার দিকে পাঁচঠাকুরী এলাকায় যমুনা নদীতে দুই ব্যক্তিতে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে একজনকে মৃত অবস্থায় এবং অন্য একজনকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে তারা বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে নদীপথে আনছিল। পথে পাঁচঠাকুরী এলাকায় চোর সন্দেহে তাদের গণপিটুনি দেওয়া হয়।  বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের দাবি অনুযায়ী, গরু চুরি করে যমুনা নদী পার হওয়ার সময় নৌকায় থাকা তিনটি গরু সহ দুই ব্যক্তিকে আটক করে গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


ভোরের আকাশ/মো.আ.

গণপিটুনিসিরাজগঞ্জ

শেয়ার করুন: