শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ
সুনামগঞ্জে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ

ভারতের উজানে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পাহাড়ি ঢলের আশঙ্কায় দ্রুত হাওরের পাকা ধান কাটতে কৃষকদের অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে কৃষকদের অনুরোধ জানিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, আমরা আবহাওয়া পূর্বাভাস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের একটি তথ্য পেয়েছি, আগামী ১৮ এপ্রিলের পর থেকে ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতসহ সুনামগঞ্জে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ফলে নদনদীর পানি বৃদ্ধি পেয়ে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এতে আতঙ্কিত না হয়ে হাওরের পাকা ধান যেন বিলম্ব না করে কেটে নেওয়া হয়। ধান কাটতে শ্রমিকের সংকট দেখা দিলে ছাত্র প্রতিনিধিরা জানিয়েছে, তারা তথ্য পেলে সহযোগিতা করবেন।

জেলা প্রশাসক বলেন, এছাড়াও কৃষি বিভাগ কৃষকদের সেবায় সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় ফসলরক্ষা বাঁধে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট পিআইসিদের নির্দেশনা দেওয়া আছে। সমস্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বোরো ধান ঘরে তোলা পর্যন্ত জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগের সকল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফা ইকবাল আজাদ প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: