শিরোনাম
ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরেওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরে

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২ জুলাই ২০২৬, ১:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কুড়িগ্রামে এই প্রথমবারের মতো অতি উচ্চমাত্রার মাদক ক্রিস্টাল মেথ আইস (মিথাইল অ্যামফিটামিন) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক রাখার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. শাহিন খান (২৮)।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শাহিন খানের নিজ দখলীয় বসতবাড়ির শয়নকক্ষের খাটের পাশের টেবিলের ড্রয়ারে রাখা একটি সাদা প্লাস্টিকের কৌটা থেকে ১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২ দশমিক ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দ করা ক্রিস্টাল মেথ আইস একটি অত্যন্ত উচ্চমাত্রার ও ভয়ংকর মাদক, যা দেশে সীমিত পরিসরে উদ্ধার হলেও কুড়িগ্রাম জেলায় এই প্রথমবারের মতো উদ্ধার হলো বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও পড়ুন

রোনালদো-মদ্রিচদের ম্যাচের টিকিটের মূল্য ২৬ লাখ টাকা!

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস।

ডিএনসির কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

ভোরের আকাশ/এম

কুড়িগ্রাম

শেয়ার করুন: