শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তামিমের লক্ষ্য প্রকৌশলী - হামিমের বিসিএস ক্যাডার

বাসাইলে শিক্ষক দম্পতির যমজ দুই ভাইয়ের সাফল্য

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

টাঙ্গাইলের বাসাইলে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে একসাথে সাফল্য অর্জন করেছে যমজ দুই ভাই—আব্দুল্লাহ আল মুনিফ তামিম এবং আব্দুল্লাহ আল মাহাদি হামিম।

তারা দুজনেই টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তামিম জিপিএ-৫ এবং হামিম জিপিএ-৪.৮৩ পেয়ে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

শিক্ষক দম্পতি মোহাম্মদ আসাদুজ্জামান ও নাজমুন্নাহারের যমজ ছেলে তামিম ও হামিম। টাঙ্গাইলের বাসাইল উপজেলার সুন্যা গ্রামের বাসিন্দা। দুই ভাইয়ের এই কৃতিত্বে পরিবার, আত্মীয়-স্বজন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের বন্যা।

একই বিভাগ থেকে উত্তীর্ণ হলেও এখন দুই ভাইয়ের স্বপ্ন দুই রকম। তামিম প্রকৌশলী হতে চান। আর হামিম ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের একজন কর্মর্কর্তা হতে চান।

আরও পড়ুন

২০২৬-২৭ প্রিমিয়ার লিগে বদলে যাচ্ছে যেসব ফুটবল নিয়ম

তামিম ও হামিমের বাবা, বাসাইল উপজেলার সেহরাইল-কাউলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘ছোটবেলা থেকেই তারা পড়াশোনায় মনোযোগী ছিল। ভেবেছিলাম দুজনেই জিপিএ-৫ পাবে; একজন জিপিএ-৫ এবং অন্যজন জিপিএ-৪.৮৩ পেয়েছে। তাদের এ কৃতিত্বে আমরা আনন্দিত।’

​তিনি আরও বলেন, ‘তামিমের ইচ্ছা প্রকৌশলী হওয়া এবং হামিমের ইচ্ছা বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা হওয়া। তারা দেশের মানুষের সেবা করতে চায়। ইনশাআল্লাহ তাদের এ স্বপ্ন পূরণে আমরা পাশে আছি।’

ভোরের আকাশ/রই
 

তামিম

শেয়ার করুন: