শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ডোবার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় ডোবার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
গাইবান্ধায় ডোবার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

গাইবান্ধা সদর উপজেলায় ডোবার পানিতে ডুবে মোস্তাফিজুর রহমান (৯) নামের ৩য় শ্রেণির এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথেরভিটা বালুচর গ্রামে এঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন বাদিয়াখালী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল আম্বিয়া।

নিহত শিশু মোস্তাফিজুর ওই এলাকার জিয়াউর রহমানের ছেলে। সে বাদিয়াখালী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।

স্বজন স্থানীয়রা জানান, শিশু মোস্তাফিজুর প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়তে বাড়ীর পার্শ্ববর্তী এক শিক্ষিকার কাছে যায়। এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০টার দিকে ওই শিক্ষিকার কাছে যাওয়া আগেই পথিমধ্যে পা পিছলে ডোবার পানিতে পড়ে যায়।

যথাসময়ে সে বাড়ীতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে দুপুর ২টার দিকে ডোবা থেকে লাশ ভেসে থাকতে দেখতে পায় তারা। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: