শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

পাথরঘাটাজুড়ে আওয়ামী লীগের ‘নো বোট, নো ভোট’ পোস্টার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নির্বাচনের ঠিক একদিন আগে বরগুনার পাথরঘাটা উপজেলাজুড়ে শতাধিক স্থানে “নো ভোট” লেখা পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারগুলোতে উল্লেখ আছে— “নৌকা ছাড়া কীসের ভোট?” এবং ইংরেজিতে “NO BOAT, NO VOTE”।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ মোড়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সামনে, ফেরিঘাট, বাসস্ট্যান্ডসহ জনবহুল এলাকায় এসব পোস্টার লাগানো হয়েছে। এমনকি পাথরঘাটা উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের দেয়ালেও এ ধরনের পোস্টার দেখা গেছে বলে জানা যায়।

পোস্টারগুলোতে জাতীয় পতাকার রঙের পটভূমিতে শেখ হাসিনার একটি ছবি রয়েছে, যেখানে তাকে হাত তুলে নির্দেশনা দিতে দেখা যায়। ছবির নিচে লেখা— “নৌকা ছাড়া কীসের ভোট?” এবং পাশে ইংরেজিতে “NO BOAT, NO VOTE”।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানান, ৫ আগস্টের পর একযোগে এত বিপুল সংখ্যক পোস্টার আর চোখে পড়েনি। অনেকে বিষয়টিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। আবার কারও মতে, আড়ালে থেকে কেউ ভোটারদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে এসব পোস্টার লাগিয়ে থাকতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দলটি দেশ গঠনে নেতৃত্ব দিয়েছে। তার মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া কোনো সংসদ নির্বাচন পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য হতে পারে না। বিষয়টি স্মরণ করিয়ে দিতেই এ পোস্টার সাঁটানো হয়েছে।

অপরদিকে পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক অভিযোগ করে বলেন, এটি ভোটের পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা এবং জনগণকে বিভ্রান্ত করার কৌশল। তার দাবি, পাথরঘাটার মানুষ এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত হবে না; তারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের পক্ষে এভাবে পোস্টার লাগানো সম্ভব নয়। তার ভাষ্য, বিরোধীদলীয় কেউ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে এ কাজ করে থাকতে পারে। ভোটাররা এ ধরনের কৌশলে প্রভাবিত হবে না বলেও তিনি মন্তব্য করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, পোস্টার লাগানোর বিষয়টি তাদের জানা নেই।

ভোরের আকাশ/আ.র

জাতীয় নির্বাচন

শেয়ার করুন: