শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলের বাল্কহেডে বালু উত্তোলনের অপরাধে জরিমানা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ৬:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকার মহাজন উত্তরপাড়ায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বাল্কহেডে বালু উত্তোলনের অপরাধে মো. নাজির খান (৫৭) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

অভিযুক্ত মো. নাজির খান নড়াইলের কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রতন খানের ছেলে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে  মহাজন উত্তর পাড়া সংলগ্ন নবগঙ্গা নদীর মুখে বাল্কহেডে বালু ভরার সময় ৪ জনকে আটক করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত ঘটনার সঙ্গে জড়িত মূলহোতা নাজিরকে জরিমানা করেন।ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়। এর মধ্যে বালু মহাল ও মাটি কাটার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় মূলহোতা নাজির খানকে এক ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। 

পাশাপাশি পরবর্তীতে এ ধরনের অপরাধ করবেনা মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/ র.ই
 

জরিমানামো. জিন্নাতুল ইসলাম

শেয়ার করুন: