শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইলিয়াস আলী গুম মামলা

উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুমের বহু আলোচিত মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার (৯ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিনের জামাতা এবং জাতীয় সংসদের সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুনু বিথার ও কেসিসির প্যানেল মেয়র রাফি উদ্দিনের ভাইজি জামাই।

এর আগে ইলিয়াস আলীকে গুমের সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আবেদন করা হয়েছিল।

আরও পড়ুন

খাল খননে শেষে কোষাগারে ৯ লাখ ৮৩ হাজার টাকা ফেরত দিলেন ইউএনও

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করে জানান, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানী থেকে ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী গুমের পেছনে উইং কমান্ডার সাইফুরের সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ ও তথ্য পাওয়া গেছে।

এর ভিত্তিতেই গত বৃহস্পতিবার আবেদন দাখিল করা হলে শুনানি শেষে রবিবার ৯ আগষ্ট আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর এই বহুল আলোচিত গুমের ঘটনার সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের এই আইনি পদক্ষেপে ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষের মাঝে বিচার পাওয়ার আশা জোরালো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

গ্রেপ্তারি পরোয়ানা

শেয়ার করুন: