শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘হানি ট্র্যাপে’ ফেলে চিকিৎসকের আপত্তিকর ভিডিও, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হানি ট্র্যাপের ফাঁদ পেতে এক চিকিৎসককে কৌশলে ডেকে নিয়ে আটকে রেখে মারধর ও তিন লাখ টাকা আদায়ের অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) ত্রিশাল উপজেলার বীররামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ত্রিশাল পৌরসভার উজানপাড়ায় এ ঘটনা ঘটে। এতে ৯ জনের নামে থানায় মামলা করেন ভুক্তভোগী চিকিৎসক।

গ্রেপ্তারকৃতরা হলেন—রবিউল মোল্লা, সোনালী আক্তার, রাজনা আক্তার ও আমিরন।

ভুক্তভোগী ডা. শফিকুল ইসলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর ‘জুই চৌধুরী’ নামের একটি ফেক ফেসবুক আইডি থেকে ৫ নম্বর আসামি তানিয়া আক্তারের সঙ্গে ডা. শফিকুল ইসলামের পরিচয় হয়। নিয়মিত কথা বলতে বলতে তানিয়া তাকে ত্রিশালে দেখা করতে বলেন। গত ১৯ নভেম্বর বিকেলে বাদী ত্রিশালে পৌঁছালে আসামি সিয়াম তাকে রিসিভ করে ত্রিশাল পৌরসভার উজানপাড়ার একটি ভাড়া ফ্ল্যাট বাসায় নিয়ে যায়। সেখানে তানিয়ার কক্ষে কথা বলার একপর্যায়ে আসামি রবিউল মোল্লা, আবুল বাশার ও ফরিদুল ইসলাম হঠাৎ ঢুকে পড়ে। পাশের রুম থেকে সোনালী আক্তার, রাজনা আক্তার, রাবেয়া আক্তারসহ আরও কয়েকজন এসে ডাক্তার শফিকুলকে ঘিরে ফেলে। পরিকল্পিতভাবে বাদীকে আপত্তিকর অবস্থায় দুই নারীকে পাশে বসিয়ে তার ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে। এরপর তাকে ১০ লাখ টাকা দিতে চাপ দেয় এবং টাকা না দিলে হত্যা করে মরদেহ গুম করার হুমকি দেয়।

প্রাণভয়ে বাদী প্রথমে নিজের কাছে থাকা ২২ হাজার ৫০০ টাকা আসামিদের দেন। এরপর তারা চিকিৎসককে মারধরের পরে বিকাশের বিভিন্ন নম্বরে আত্মীয়দের মাধ্যমে ২ লাখ ৮০ হাজার টাকা পাঠাতে বাধ্য করেন। টাকা নেওয়ার পরও ঘটনার কথা কাউকে বললে হত্যা করার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেন। তাৎক্ষণিক তিনি ত্রিশাল থানা পুলিশকে জানায় এবং মামলা করেন।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে ত্রিশাল থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় আমিরন নামে একজনের ব্যাগ থেকে ৫৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার করে। এ ছাড়া আসামিদের ব্যবহৃত ৬টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

ভোরের আকাশ/মো.আ.

হানি ট্র্যাপ চক্রনারী গ্রেপ্তারময়মনসিংহ

শেয়ার করুন: