শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গৌরীপুরে বিদেশে চাকরির নামে প্রতারণার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গ্রিসে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে লিবিয়ায় পাঠানোর অভিযোগ উঠেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, সেখানে গিয়ে তিনি মানবেতর নির্যাতনের শিকার হন এবং প্রায় এক মাস কারাভোগের পর পরিবারের উদ্যোগে দেশে ফিরতে সক্ষম হয়েছেন। একই চক্রের মাধ্যমে বিদেশে গিয়ে আরও কয়েকজন বাংলাদেশি লিবিয়ার বিভিন্ন কারাগারে আটক রয়েছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

ভুক্তভোগী মোখলেছুর রহমান গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধুরুয়া ভাষাবদ্ধ গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। তিনি জানান, কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। একই গ্রামের আব্দুল কাদের তাকে গ্রিসে স্ট্রবেরি বাগানে মাসিক দেড় লাখ টাকা বেতনে চাকরির প্রলোভন দেন।

মোখলেছুর রহমানের অভিযোগ, ২০ লাখ টাকার চুক্তির অংশ হিসেবে তিনি নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৩৩ শতাংশ জমি সাফ-কবলা দলিলের মাধ্যমে কাদেরের নামে লিখে দেন। পরে চলতি বছরের ২ এপ্রিল তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সৌদি আরবে যান। সেখানে ওমরাহ পালন শেষে তাকে লিবিয়ায় নেওয়া হয়।

তার দাবি, লিবিয়ায় পৌঁছানোর পরপরই দেশটির নিরাপত্তা বাহিনী তাকে আটক করে। প্রথমে তিন দিন একটি ছোট কক্ষে ১৪ জনকে আটকে রাখা হয়। পরে তাকে বেদা কারাগারে ২৭ দিন এবং পরে গাম্ভোজা কারাগারে রাখা হয়। সেখানে অমানবিক পরিবেশে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেন তিনি। পরিবারের সদস্যরা প্রায় দুই লাখ টাকা ব্যয় করে তাকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনেন বলেও জানান।

মোখলেছুর রহমান বলেন, দেশে ফিরে দেখেন তার দেওয়া জমিতে ভবন নির্মাণের কাজ চলছে। তিনি আরও অভিযোগ করেন, বিদেশে থাকা অবস্থায় অভিযুক্ত ব্যক্তিকে একাধিকবার বিষয়টি জানালেও কোনো সহযোগিতা পাননি।

এ ঘটনায় মোখলেছুর রহমানের ছেলে মো. উবায়দুর রহমান বাদী হয়ে ময়মনসিংহ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, গ্রিসে পাঠানোর প্রতিশ্রুতিতে জমি ও টাকা নেওয়া হলেও ভুক্তভোগীকে লিবিয়ায় পাঠানো হয় এবং সেখানে তিনি কারাবন্দি হন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

একই গ্রামের ওয়াহেদ আলী অভিযোগ করেন, তার ছেলে আসাদ উল্লাহ উজ্জ্বলকে গ্রিসে পাঠানোর কথা বলে ১২ লাখ টাকা নেওয়া হয়েছিল। তবে তিনি প্রায় এক বছর ধরে লিবিয়ার কারাগারে রয়েছেন। একই ধরনের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ ও জামাল মিয়াও। তাদের দাবি, একই গ্রামের আরও কয়েকজন বর্তমানে লিবিয়ার কারাগারে আটক রয়েছেন।

অভিযুক্ত আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

তবে কাদেরের মা নুরজাহান বেগম বলেন, তার ছেলে কাউকে জোর করে বিদেশে পাঠাননি। মোখলেছুর রহমান বিদেশে যাওয়ার জন্য জমির দলিল ও টাকা দিয়েছিলেন বলে তিনি স্বীকার করেন। তবে গ্রামের একাধিক ব্যক্তি লিবিয়ার কারাগারে আটক রয়েছেন—এমন অভিযোগ তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়।

ভোরের আকাশ/জেআ

ময়মনসিংহ

শেয়ার করুন: