শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ৪ জুন ২০২৫, ৫:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল
আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ।

বুধবার (৪ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের নিওপাড়া এলাকার জেলে মো. রুবেল মিয়ার জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার বড়বগী ইউনিয়নের নিওপাড়া সংলগ্ন আন্ধারমানিক নদীতে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলেন জেলে মো. রুবেল মিয়া।  পরে ভাটার সময় তুলতে গিয়ে জালে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ আটকে থাকতে দেখেন।

পরে মাছটি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন তিনি।  মৎস্য ব্যবসায়ী আলমগীর হোসেন মাছটি ১ হাজার টাকা কেজি ধরে হোটেল ব্যবসায়ী মঞ্জু মিয়ার কাছে ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেন।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে।  একইসঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে।  এর সুফল হিসেবেই এত বড় কোরাল মাছ নদীতে ধরা পড়েছে।

ভোরের আকাশ/জাআ           

শেয়ার করুন: