শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

লালমনিরহাট জেলা প্রতিনিধি

প্রকাশ : ১ জুন ২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
লালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ মে) রাত ১১টার দিকে শহরের আলোরুপা মোড়ে অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ৫-৭টি মোটরসাইকেলে করে ১৪-১৫ জনের একটি দল এসে কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ভাঙচুর চালিয়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে লুটপাট করে। পরে কিছু মালামাল বাইরে বের করে এনে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পাশের দোকান ও স্থাপনা রক্ষা করতে গিয়ে স্থানীয়দের তৎপরতা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে এলাকাকে রক্ষা করে।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে কার্যালয় ঘিরে ফেলে।

এ বিষয়ে লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে গেছে। কারা এ হামলা করেছে তা আমরা নিশ্চিত নই, তবে বিষয়টি দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানানো হয়েছে।”

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: