শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক ইয়াকুব খান শিশিরের ইন্তেকাল

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাদারীপুরের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইয়াকুব খান শিশির বুধবার (২১ জানুয়ারী) ভোর রাত ৪টা ১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন । তিনি দৈনিক 'মাদারীপুর সংবাদ' পত্রিকার সম্পাদক, সমকাল ও বাংলাভিশন টিভির সাবেক জেলা প্রতিনিধি এবং কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। 

শিক্ষকতা ও সাংবাদিকতার পাশাপাশি তিনি আজীবন সাহিত্য ও মুক্তচিন্তার চর্চা করেছেন। তিনি মাদারীপুর প্রেসক্লাব, কালকিনি প্রেসক্লাব, টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক), আবৃত্তি সংগঠন ‘মাত্রা’ এবং রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদসহ অসংখ্য গুরুত্বপূর্ণ সংগঠনের সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও মাদারীপুর বইমেলা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক হিসেবে তার বিশেষ ভূমিকা ছিল। তার মৃত্যুতে মাদারীপুরের সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ জোহর মাদারীপুর পৌর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে, যেখানে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। একজন ব্যক্তিত্ববান কবি ও লেখক হিসেবে তার প্রকাশিত গ্রন্থসমূহ মাদারীপুরের সাহিত্য অঙ্গনে তাকে চিরস্মরণীয় করে রাখবে।

ভোরের আকাশ/র.ই


 

ইন্তেকালইয়াকুব খান শিশির

শেয়ার করুন: