ফরিদপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

ফরিদপুরের কানাইপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে জাহিদ (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জানা গেছে , শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে কানাইপুর বিসিক শিল্প নগরীর মেসার্স নিপা প্লাস্টিক কারখানার তার চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটে।
আজ রবিবার (২৩ নভেম্বর) সকালে নিপা প্লাস্টিক কারখানার সত্বাধিকারী সিরাজ শেখ তার কারখানার পাশের ড্রেনে লাসটি দেখতে পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও বিদ্যুৎ বিভাগকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/মো.আ.