কেশবপুরে প্রতিবন্ধী শিশুদের মুলস্রোতধারায় ফেরাতে সেমিনার
প্রতিবন্ধী শিশুদের মুলস্রোতধারায় অন্তভ’ক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্তি বিভাগীয় কমিশনার মো. হুসাইন শওকত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১২ টার যশোরের কেশবপুর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলার হলরুমে, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুনের সভপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মো. রোকনউজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) মোঃ শরীফ নেওয়াজ, হিসাবরক্ষণ কর্মকর্তা এসএম মাসেদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানীসহ এলঅকার প্রতিবন্ধী শিশুদের পিতা ও মাতা।
সেমিনারে উপজেলা সমাজ সেবা অফিসার মো. রোকনউজ্জামান জানান, কেশবপুরে সরকারি ভাবে শিশু প্রতিবন্ধীসহ মোট ৩১ হাজার ৩৮৮ জনকে উপকার ভোগী ভাতা প্রদান করা হয়।
ভোরের আকাশ/তা.কা