শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় আসলে দোহার-নবাবগঞ্জে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিলেন আশফাক

দোহার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ক্ষমতায় আসলে দোহার-নবাবগঞ্জে অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে গ্যাস সংযোগ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ঢাকা-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী খন্দকার আবু আশফাক। সোমবার বিকেলে দোহার উপজেলার সুন্দরীপাড়া এলাকায় আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ প্রতিশ্রুতি দেন।

আশফাক বলেন, ঢাকার এতো কাছে থেকেও দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। এ সমস্যা সমাধানই হবে বিএনপি সরকারের প্রথম কাজগুলোর মধ্যে একটি।

ছবি: ভোরের আকাশ

বিএনপির এই প্রার্থী বলেন, বহু বছর ধরে অনেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও দোহার-নবাবগঞ্জবাসী এখনো গ্যাস পাইপলাইন সুবিধা থেকে বঞ্চিত। এতে গৃহস্থালি, ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাত পিছিয়ে আছে। ফলে দোহার নবাবগঞ্জে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয়নি। গ্যাসের ব্যবস্থা হলে এ অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ হবে।

এসময় অনুষ্ঠানে দোহার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, কুসুম হাটি ইউনিয়ন বিএপির সভাপতি পান্নু, হযরত শাহনাল শাহ দরগা শরীফের বর্তমান গদিনিশিন ইফতেখার আলম চিশতি সজিবসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/তা.কা


 



 

খন্দকার আবু আশফাকপ্রতিশ্রুতিগ্যাসবিএনপি

শেয়ার করুন: