শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রেনে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৩১ মে ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ট্রেনে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
ট্রেনে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

সিলেটগামী ‘কালনী এক্সপ্রেস’ ট্রেন থেকে ২ হাজার পিস ইয়াবাসহ রুবি আক্তার (৩৫) নামে এক নারীকে আটক করেছে জেলা রেলওয়ে গোয়েন্দা পুলিশ।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে কোমরে বাঁধা অবস্থায় ২ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়।

আটককৃত নারী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের বাসিন্দা আকতার হোসেনের স্ত্রী।

মাদকসহ নারী যাত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু কাউছার।

তিনি বলেন, 'ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি মাদকের চালান ট্রেনে করে পাচার হবে, এমন সংবাদের ভিত্তিতে কালনী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় ট্রেনের ‘ক’ বগিতে থাকা এক নারীকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তার কোমরে থাকা তিনটি পলিথিনে মোড়ানো ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।'

আটকের পর অভিযুক্ত নারীকে আখাউড়া রেলওয়ে থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: