শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পূর্বাচলে রিসোর্টে ডাকাতি

লুণ্ঠিত মালামালসহ ৬ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের একটি রিসোর্টে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ এবং লুণ্ঠিত ছয়টি মোবাইল ফোন ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজধানীর মিরপুর এলাকার শুক্কুর আলী (৪৮), আব্দুল আহাদ (৩৫), রুবেল হাসান (২৮), রাব্বি হোসেন (৩০), তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলী (৩৭)। তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১৪-৬৯৪০ নম্বরের একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টরের ১০২ নম্বর সড়কের ১২ নম্বর প্লটে অবস্থিত অরণ্য আবাস রিসোর্টে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পিকনিকে আসা অতিথিদের ওপর ১৪ থেকে ১৫ সদস্যের একটি ডাকাত দল হামলা চালায়। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে অতিথিদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন ও নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয় তারা।

খবর পেয়ে রূপগঞ্জ থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রিসোর্টটি ঘিরে ফেলে। এ সময় ঘটনাস্থল থেকেই শুক্কুর আলী ও আব্দুল আহাদকে আটক করা হয়। পরে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে রুবেল হাসান ও রাব্বি হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে তানভীর আহমেদ ও হোসেন আলীকে আটক করে পুলিশ।

পুলিশের অভিযানে লুণ্ঠিত ছয়টি মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ছুরি এবং ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

ফেনীতে ১৪ মামলায় চার্জশিট, ২টিতে বিচার শুরু

এ ঘটনায় অরণ্য আবাস রিসোর্টের মালিক আবির রায়হান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, "রিসোর্টে সংঘটিত ডাকাতির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"

ভোরের আকাশ/রই 

এএইচএম সালাউদ্দিন

শেয়ার করুন: