শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা
গাজীপুরে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুরে রাকিব মোল্লা (৩২) নামে এক কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত রাকিব মোল্লা মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ইব্রাহিম মোল্লার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, গাজীপুর মহানগরের সদর মেট্রো থানার দাখিনখান এলাকায় ইমতিয়াজ ও সেলিম নামে দুই ব্যক্তি ডিশ ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করতেন। গত ৯ এপ্রিল ওই ব্যবসা দখলে নেন গাজীপুর সদর থানার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব মোল্লা। ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে রাকিব মোল্লার সঙ্গে ইমতিয়াজ ও সেলিমের দ্বন্দ্ব চলছিল।

এর মধ্যে শুক্রবার রাতে রাকিব মোল্লা যখন দাখিনখানে অবস্থান করছিলেন, তখন ইমতিয়াজ, সেলিমসহ আরও ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: