শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠির দুটি আসনে বৈধ প্রার্থী ১৩, বাতিল ৮, স্থগিত ৪

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঝালকাঠির দুই সংসদীয় আসন, ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ এ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের মনোনয়ন বাতিল এবং ৪ জনের মনোনয়ন স্থগিত রেখেছে। ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামালসহ ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। 

মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ঋণ খেলাপি ও এক শতাংশ ভোটার তালিকার সঠিকতা না থাকায় চারজন স্বতন্ত্র প্রার্থী ও গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। জামায়াতে ইসলামীর ফয়জুল হক ও জাতীয় পার্টি (জেপি) প্রার্থী রুবেল হাওলাদারের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

অন্যদিকে ঝালকাঠি-২ আসনে বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিমসহ ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপির কারণে জাতীয় পার্টির এম এ কুদ্দুস খানের মনোনয়ন বাতিল করা হয়।

এছাড়া এক শতাংশ ভোটার তালিকার সঠিকতা না থাকায় দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। গণঅধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর ও জেএসডির প্রার্থী মাসুদ পারভেজের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, বাতিল ও স্থগিত প্রার্থীরা আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ
 

ঝালকাঠি

শেয়ার করুন: