শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে মুড়ির কারখানায় জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে একটি অনুমোদনহীন মুড়ির কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে হরিণাকুণ্ডু উপজেলার লালন শাহ কলেজ সড়কে অবস্থিত শাকিব ফুড প্রোডাক্টস নামের ওই কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা করেন।

ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ কার্যালয় জানিয়েছে, বিএসটিআই কর্তৃক অনুমোদন না নিয়েই প্রতিষ্ঠানটি ৯০০ গ্রাম, ৪৫০ গ্রাম ও ২০০ গ্রামের প্যাকেটে লোগো ব্যবহার করে মুড়ি বাজারজাত করে আসছিল। তারা এখনো বিএসটিআই কর্তৃক অনুমোদিত হননি।

নিশাত মেহের জানান, পবিত্র রমজান উপলক্ষ্যে জেলাব্যাপী খাদ্য পণ্য উৎপাদন ও বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আজ হরিণাকুন্ডু শহরে অবস্থিত শাকিব ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠান অনুমোদন না নিয়েই নিজেদের লোগো ব্যবহার করে অননুমোদিত ওজনের প্যাকেটে মুড়ি বাজারজাত করছিলো।

এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/নি. ব

জরিমানা

শেয়ার করুন: