শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে গত ২৪ ঘন্টায় ১০ ডেঙ্গু রোগী শনাক্ত

সিলেট ব্যুরো

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ৬:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিলেটে গত চব্বিশ ঘণ্টায় ১০  জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে নভেম্বর মাসে সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একশ ছাড়ালো। সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, পহেলা নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন রোগী ভর্তি আছেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বোচ্চ ৫ জন রোগী ভর্তি আছেন। এছাড়া মৌলভীবাজারে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ২ জন, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, হবিগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ২ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ২ জন রোগী ভর্তি আছেন বলে জানা যায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেটে ৪১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ২২২ জনসহ সিলেটে ৭৩ জন, মৌলভীবাজারে ৬৩ জন ও সুনামগঞ্জে ৫৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। উল্লেখ্য, গত ৮ অক্টোবর সুনামগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেট বিভাগের একটি মৃত্যুর ঘটনা ঘটেছে।## মুহাম্মদ আমজাদ হোসাইন। 

ভোরের আকাশ/জাআ

সিলেটডেঙ্গু

শেয়ার করুন: