শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্যোতিষ চন্দ্র বর্মন নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম আহম্মেদ।

এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া এলাকায় এঘটনা ঘটে। 

মৃত জ্যোতিষ চন্দ্র বর্মন (৩১) উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া এলাকার সুরেন্দ্র বর্মনের ছেলে।

মৃত পরিবারের বরাত দিয়ে ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জ্যোতিষ চন্দ্র বর্মন বাড়ির উঠানে হোটেলের খাবার তৈরির জন্য ব্যালেন্ডার মেশিনে মশলা প্রস্তুত করছিলেন। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।  

পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তিনি মারা যান।

ভোরের আকাশ/ র.ই


 

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুসেলিম আহম্মেদ তুলিপ

শেয়ার করুন: