শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ কারবারি আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বরগুনার পাথরঘাটা উপজেলার কাটাখালী রূপধন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মো. শুক্কুর হোসেন (৬০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে।  

লেফটেন্যান্ট কমান্ডার এম আশফাক হোসেনের নেতৃত্বে ৮ সদস্যের দলটি পাথরঘাটা উপজেলার কাটাখালী রূপধন এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে শুক্কুর হোসেনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে টহল দল।  পরে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে পাঁচ শতাধিক ইয়াবা ট্যাবলেট এবং ব্যাগভর্তি গাঁজা উদ্ধার করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা যায়, আটককৃত শুক্কুর হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন স্থানে মাদকের বড় বড় চালান সরবরাহ করে থাকেন।  তিনি কাটাখালী রূপধন গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

আটকের পর শুক্কুর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাথরঘাটা নৌবাহিনী ডিটাচমেন্টে নেওয়া হয় এবং প্রাথমিক তথ্য সংগ্রহের পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।

পাথরঘাটা থানা সূত্রে জানানো হয়, “শুক্কুর মিয়াকে মাদকদ্রব্যসহ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।  আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।”

এ বিষয়ে নৌবাহিনীর পাথরঘাটা ডিটাচমেন্টের লেফটেন্যান্ট কমান্ডার এম আশফাক হোসেন বলেন, “বাংলাদেশ নৌবাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে।  ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।”

ভোরের আকাশ/জাআ

পাথরঘাটামাদক কারবারি আটক

শেয়ার করুন: