শিরোনাম
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে ৩ বিচারককে পদায়ন কেন বেআইনি নয়খাদ্য গুদামের অবকাঠামোগত উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীদুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রীওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিমন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে ৩ বিচারককে পদায়ন কেন বেআইনি নয়খাদ্য গুদামের অবকাঠামোগত উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীদুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রীওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি

রায়হান হত্যা মামলার রায় আজ, ৫ আসামিই পলাতক

সিলেট জেলা প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। ঘটনার প্রায় ছয় বছর পর চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণাকে ঘিরে রয়েছে ব্যাপক আগ্রহ। 

তবে মামলার ছয় আসামির মধ্যে পাঁচজনই পলাতক রয়েছেন। তাঁদের মধ্যে প্রধান আসামি পুলিশের বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়ার গ্রেপ্তার ও পরবর্তী সময়ে পলায়নের ঘটনা এখনো নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।

রায়হান হত্যার পরপরই ভারতে পালানোর চেষ্টা করেছিলেন আকবর। সে সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ। তবে রায়হানের পরিবারের অভিযোগ, গত বছর উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি আবারও ভারতে পালিয়ে যান।

যেভাবে নির্যাতনে মৃত্যু হয় রায়হানের
২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার পুলিশ হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। ঘটনার পর সিলেট মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে নির্যাতনের সত্যতা পায়। এরপর তৎকালীন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া তিনজনকে প্রত্যাহার করা হয়।

২০২১ সালের ৫ মে আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগপত্রে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান অভিযুক্ত করা হয়।

মামলার অন্য অভিযুক্তরা হলেন এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুন অর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস, ফাঁড়ির তৎকালীন ‘টু-আইসি’ এসআই হাসান উদ্দিন এবং আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান।

যেভাবে গ্রেপ্তার হন আকবর
২০২০ সালের ৯ নভেম্বর আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় পুলিশ জানায়, কানাইঘাটের সীমান্তবর্তী ডোনা এলাকা থেকে জেলা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

তবে সীমান্ত এলাকার অন্য একটি সূত্রের দাবি, আকবর ডোনা সীমান্তের ওপারে একটি খাসিয়া পল্লিতে অবস্থান করছিলেন। পরে খাসিয়ারা কৌশলে তাঁকে বাংলাদেশের দিকে পাঠালে পুলিশ খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করে।

জামিনের পর ভারতে পালানোর অভিযোগ
গত বছরের আগস্টে উচ্চ আদালত থেকে জামিন পান আকবর। এরপর ১১ আগস্ট সিলেট কারাগার থেকে মুক্তি পান তিনি। তবে ১৩ আগস্ট রাষ্ট্রপক্ষ তাঁর জামিনের আদেশের বিরুদ্ধে পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করে। শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ উচ্চ আদালতের আদেশ স্থগিত করেন। একই সঙ্গে আকবরকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরছেন পাথরঘাটার জেলেরা

তবে আদালতে আত্মসমর্পণ করেননি আকবর। রায়হানের মা সালমা বেগমের অভিযোগ, জামিনে মুক্তি পাওয়ার পরই ভারতে পালিয়ে যান তিনি। জানা যায়, ১২ আগস্ট রাত সাড়ে আটটার দিকে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে চলে যান আকবর।

বাদীপক্ষের আইনজীবী যা বললেন
মামলার বাদীপক্ষের আইনজীবী আবুল ফজল চৌধুরী দৈনিক ভোরের আকাশকে বলেন, মঙ্গলবার আকবরের জামিন স্থগিত হয়েছে। তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আত্মসমর্পণ না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করবেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: